খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি এবং সমাজসেবা কার্যালয়ের আসবাবপত্র, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।
সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, ‘মধ্যরাতে অফিসের পেছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা যায়।’ এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘ধারণা করা হচ্ছে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর জন্যই আগুন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটাকে রাজনৈতিক নাশকতা মনে হয়নি।’
অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফারিয়া।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে