টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। আগামী ৫ ডিসেম্বর তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে চলছে জোর চর্চা। সম্প্রতি কলকাতার নামী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে অভিনেত্রীকে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও বেড়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন মিমি। পাত্র বিনোদন জগতের কেউ নন। তার ঘনিষ্ঠ মহলের দাবি, সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন মিমি। পেশায় তিনি নৌবাহিনীর কর্মকর্তা বলে শোনা যাচ্ছে।
এদিকে সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি গুঞ্জনকে আরও বাস্তব রূপ দিচ্ছে। কারণ বলিউড তারকাদের বিয়ের পোশাক বলতেই সবার আগে যার নাম আসে, তিনি সব্যসাচী। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট থেকে কিয়ারা আদভানি কিংবা অদিতি রাও হায়দারি—একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। মুম্বইয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতাতেও রয়েছে তার স্টোর। সেখানেই সম্প্রতি হাজির হয়েছিলেন মিমি। ফলে প্রশ্ন উঠছে, তবে কি বিয়ের দিন সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই দেখা যাবে টালি নায়িকাকে?
শোনা যাচ্ছে, ৫ ডিসেম্বরের মূল অনুষ্ঠানের আগে নভেম্বরেই আইনি বিয়ে সেরে ফেলতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের শুরুতে পাহাড়ের কোলে বসবে বিয়ের আসর। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম। আত্মীয়স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোর কথাও শোনা যাচ্ছে।
আরও শোনা যাচ্ছে, কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করে কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধু, সহকর্মী এবং আত্মীয়স্বজনদের জন্য রিসেপশনের আয়োজন করবেন মিমি ও সিদ্ধার্থ। অর্থাৎ পাহাড়ে ঘরোয়া বিয়ের পর শহরেই হতে পারে তারকাখচিত উদযাপন। তবে এই সমস্ত আয়োজন নিয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পর্দায় বহুবার প্রেম, বিচ্ছেদ আর সম্পর্কের নানা ওঠাপড়া ফুটিয়েছেন মিমি। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের গল্প বরাবরই রেখেছেন আড়ালে। এবার কি সত্যিই সেই গোপন প্রেমের পরিণতি হতে চলেছে বিয়ে? ৫ ডিসেম্বরের দিকে তাকিয়ে এখন টলিপাড়া। আর সব্যসাচীর স্টোরে মিমির উপস্থিতি সেই কৌতূহলকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। অভিনেত্রী নিজে মুখ না খোলা পর্যন্ত রহস্য থাকছেই, তবে বিয়ের সাজে মিমিকে দেখার অপেক্ষা যে শুরু হয়ে গিয়েছে, তা বলাই যায়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে