প্রায় একুশ বছর আগে বগুড়া মহানগরের সড়ক সম্প্রসারণের সময় সৌন্দর্যবর্ধনের জন্য উত্তরের প্রবেশমুখ মাটিডালিতে একটি পুরোনো যুদ্ধবিমান স্থাপন করা হয়। এরপর থেকে বিমানটি বগুড়া শহরের অন্যতম স্মারক হয়ে উঠেছে। তবে সম্প্রতি ওই যুদ্ধবিমানটির লেজের দিকের ক্ষুদ্র একটি অংশ চুরি হয়ে গেছে। এতে বিমানের সৌন্দর্য নষ্ট হচ্ছে।
স্থানীয় জনগণ জানান, কে বা কারা রাতের অন্ধকারে যুদ্ধবিমানটির লেজের অংশবিশেষ চুরি করে নিয়ে গেছে। তারা নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
স্থানীয় জনগণ জানান, কে বা কারা রাতের অন্ধকারে যুদ্ধবিমানটির লেজের অংশবিশেষ চুরি করে নিয়ে গেছে। তারা নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে