বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক ও ভুয়া হিসাবের (অ্যাকাউন্টের) সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব হিসাবের বিষয়ে ব্যাখ্যা দিতে বিকাশকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচিতি যাচাইয়ের (কেওয়াইসি) নিয়ম না মানার অভিযোগে কেন বিকাশকে জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক মোবাইল আর্থিক সেবার হিসাব পাওয়া গেছে। এসব হিসাবের কয়েকজন গ্রাহক নিজেদের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত উল্লেখ করেছেন। এ ছাড়া অনেক হিসাবে অস্বাভাবিক বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এত অসংগতি থাকার পরও হিসাবগুলো চালু রয়েছে। এটি বিএফআইইউর কেওয়াইসি নীতিমালার লঙ্ঘন। ২০২৪ সালের পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট আইনের ৩৭ ধারায় গত ৩ নভেম্বর বিকাশের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইইউর কেওয়াইসি নীতিমালা সব ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতার জন্য প্রযোজ্য।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মানলে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত জরিমানা করা হয়। তবে এ জন্য সংশ্লিষ্ট আইন বা প্রজ্ঞাপনে জরিমানার বিধান থাকতে হয়।
তিনি বলেন, এ ধরনের জরিমানার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি ধারা উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বাধাগ্রস্ত করার মতো বড় কোনো অভিযোগের সঙ্গে এসব জরিমানার সম্পর্ক নেই। আরিফ হোসেন খান আরো বলেন, এই ঘটনায় এখনো কোনো জরিমানা করা হয়নি।
ব্যাখ্যা চাওয়াই প্রথম পদক্ষেপ। বিকাশের জবাব সন্তোষজনক কি না, তার ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বাজি এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবসা বাড়ছে। এসব কর্মকাণ্ডের বেশির ভাগই ভুয়া হিসাব ব্যবহার করে পরিচালিত হচ্ছে। বিকাশ লিমিটেড ব্র্যাক ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশন এলএলসির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
এ বিষয়ে বিকাশের করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার দালিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী গ্রাহকের পরিচয় ও তথ্য যাচাই করেই বিকাশের সব হিসাব খোলা হয়। এ ক্ষেত্রে ই-কেওয়াইসি অথবা কাগজে করা কেওয়াইসি পদ্ধতি অনুসরণ করা হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) তথ্যভান্ডারে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে গ্রাহকের পরিচয় মিলিয়ে দেখা হয়। এ জন্য আঙুলের ছাপসহ বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়। ই-কেওয়াইসি পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্রের তথ্য বিশেষ প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা হয়। এই প্রযুক্তির নাম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর)। পাশাপাশি মুখমণ্ডল শনাক্ত করার প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়।
দালিম বলেন, জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে তা বিকাশের হিসাবেও দেখা যায়। গ্রাহকের কাছ থেকে নেওয়া তথ্য পরিবর্তন করার সুযোগ শুধু সংশ্লিষ্ট গ্রাহকেরই রয়েছে। তিনি বলেন, যেসব হিসাবে গ্রাহকের বয়স ১০০ বছর বা তার বেশি দেখানো হয়েছে, সেগুলোর বড় একটি অংশে জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখের ভুলের কারণে এমনটি হয়েছে। এ ধরনের হিসাবের গ্রাহকদের নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে জন্মতারিখ সংশোধন করতে বলা হয়েছে। এরপর বিকাশকে জানালে তাদের হিসাবের তথ্যও হালনাগাদ করা যাবে।
তিনি আরো জানান, কাগজে করা কেওয়াইসির কিছু ফরমে হাতে তথ্য লেখার সময় জন্মসালে ভুল হয়েছিল। অনিচ্ছাকৃত এসব ভুল এরই মধ্যে সংশোধন করা হয়েছে। দালিম বলেন, আলোচনায় থাকা সব হিসাবের তথ্য বাড়তি সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। এ জন্য হিসাবগুলোকে ‘এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স’ (ইডিডি) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিকাশে নিবন্ধিত হিসাবের সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে ৪ কোটি ২০ লাখ হিসাব সক্রিয় রয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন