যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা।
মঙ্গলবারের (১০ নভেম্বর) ভোটাভুটিতে তাঁদের এই অবস্থানের কারণে পদ হারানোর ঝুঁকি থেকে রেহাই পেলেন বিতর্কিত এই প্রতিরক্ষামন্ত্রী। তবে আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে নতুন করে এই অভিশংসনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসনের আটটি অভিযোগ রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব ২১১-২০৪ ভোটে পাস হয়। প্রস্তাবটি কমিটিতে পাঠানোর মধ্য দিয়েই অভিশংসন প্রক্রিয়াটি কার্যত থামিয়ে দেওয়া হয়েছে। কেন্টাকির বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি এই অভিশংসনের উদ্যোগ নিলেও তিনি ছাড়া আর কোনো রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে অবস্থান নেননি। অন্যদিকে, ডেমোক্র্যাটরা এই উদ্যোগের পক্ষে জোরালো সমর্থন জানালেও ভোটের সময় তাঁদের ১১ জন সদস্য অনুপস্থিত ছিলেন।
ভোটের কয়েক ঘণ্টা আগেই হেগসেথ এই প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে আখ্যা দেন এবং সামরিক বাহিনীর নেতৃত্বে নিজের ভূমিকার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। ভোটাভুটির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’। ইরান ও ভেনেজুয়েলা ইস্যুতে হেগসেথের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প তাঁকে একজন ‘মহান মার্কিন দেশপ্রেমিক’ হিসেবেও আখ্যায়িত করেন।
উল্লেখ্য, অভিশংসিত হলে হেগসেথ হতেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিশংসনের মুখে পড়া প্রথম প্রতিরক্ষামন্ত্রী। এর আগে সর্বশেষ ১৮৭৬ সালে উইলিয়াম বেলকন্যাপ নামে এক ‘যুদ্ধমন্ত্রী’ অভিশংসিত হয়েছিলেন। হেগসেথ নিজেও নিজেকে ‘যুদ্ধমন্ত্রী’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। গত বছর দায়িত্ব নেওয়ার পর তিনি মার্কিন সামরিক বাহিনীকে অতিমাত্রায় ‘ওক’ বা প্রগতিশীল সামাজিক মূল্যবোধে প্রভাবিত হিসেবে আখ্যা দিয়ে বাহিনীর ভাবমূর্তি নতুন করে গড়ার উদ্যোগ নিয়েছিলেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে