দ্রুত সময়ের ভেতরে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেই পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দেন।
মীর শাহে আলম জোর দিয়ে বলেন, ‘এরই মধ্যেই পৌরসভা গুলোতে সৌর প্যানেল আপনার জন্য অর্থ পাঠানো হয়েছে। তারপরেও বেশিরভাগ পৌরসভায় এখনো এই প্যানেল স্থাপন হয়নি।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিক বন্ধুরা যদি আমাদের কাটপিস করা বক্তব্য প্রচার করতে থাকেন, তাহলে আমাদের কথা বলাই বন্ধ হয়ে যাবে।
জাতি বিভ্রান্ত হবে। তাই আমার অনুরোধ যেকোনো বক্তব্যের আগে-পিছের অংশও প্রকাশ করা হোক।’
পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ অন্যান্য পৌরসেবা যাতে নাগরিকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পান, তা নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন