কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে উদগীরিত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। টানা ১৫ দিন ধরে দুর্ঘটনাস্থল ও গ্যাসের তীব্রতা পর্যবেক্ষণ শেষে টেকনিক্যাল টিম ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়; বরং এর নিচে রয়েছে একটি বড় রিজার্ভার বা গ্যাসের আঁধার।
মঙ্গলবার (১০ নভেম্বর) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদলটির প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্যাসটির স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা।
তিনি বলেন, যেহেতু একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ বজায় রয়েছে, তাই এই মুহূর্তে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। প্রথম অগ্রাধিকার হিসেবে এখন জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কূপটি সফলভাবে নিয়ন্ত্রণ করার পরই ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বাপেক্সের গবেষণাগারে ইনানীর গ্যাসের নমুনা পরীক্ষায় থার্মোজেনিক ও বায়োজেনিক উভয় ধরনের গ্যাসের অস্তিত্ব মিলেছে। গ্যাসক্ষেত্রে যদি থার্মোজেনিক গ্যাস পাওয়া যায়, তাহলে সেখানে গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকে। কারণ হিসেবে রফিকুল ইসলাম বলেন, এই গ্যাসের মধ্যে প্রচুর মিথেন থাকে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হয়। তারপর ১৫ দিনের পর্যবেক্ষণে রাখে বিশেষজ্ঞ দল।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে