দেশের সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় পাঁচ লক্ষাধিক শূন্য পদ পূরণে সমন্বিত ও সময়াবদ্ধ পদক্ষেপ নিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এই মেগা কর্মপরিকল্পনার কথা জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন লিখিত প্রশ্নে জানতে চান, "দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরে বর্তমানে মোট কতটি পদ শূন্য রয়েছে এবং শূন্য পদসমূহ পূরণে সরকারের সুনির্দিষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা কী?"
খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মো. আব্দুল বারী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ মোতাবেক বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোট শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।
এই বিপুল পরিমাণ ফাঁকা পদ দ্রুত পূরণে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে মো. আব্দুল বারী বলেন, "বর্তমান সরকার এরই মধ্যে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’-এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে পত্র পাঠানো হয়েছে।"
নিয়োগ প্রক্রিয়ার বর্তমান অগ্রগতি নিয়ে তিনি আরও জানান, দ্রুততম সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে ধাপে ধাপে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য দেশের সব মন্ত্রণালয় ও বিভাগকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য সব মন্ত্রণালয় ও বিভাগে ইতোমধ্যেই নিয়োগ প্রক্রিয়া জোরদার ও চালু করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে