​কড়াইল বস্তির উন্নয়নে অর্থ দেবে এডিবি

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৬:৪৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৬:৪৪:৪০ অপরাহ্ন
রাজধানীর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর এলজিইডি ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে সম্মতি জানায় এডিবির প্রতিনিধিদল।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।

বৈঠকে কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এডিবির প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, সংস্থাটির সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :