দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ। রাশিয়ার নাগরিক স্ত্রী আন্না কোনিডেলা সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে পবন কল্যাণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, দাম্পত্য সম্পর্কের অবসান হলেও তাঁরা ভালো বন্ধু হিসেবে থাকবেন। সন্তানদের প্রতিও দুজনের দায়িত্ব ও ভালোবাসা অটুট থাকবে।
বিবৃতিতে পবন ও আন্না বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি নিবেদিত অভিভাবক হিসেবে থাকব। তাদের সুখ ও ভালো থাকাই সব সময় আমাদের দুজনের অভিন্ন অগ্রাধিকার।’
ব্যক্তিগত এই সিদ্ধান্তের সময়ে তাঁদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি দীর্ঘ পথচলায় পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এটি ছিল পবন কল্যাণের তৃতীয় বিয়ে। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে সেই সংসারেরও বিচ্ছেদ ঘটে। ২০১৩ সালে রাশিয়ার নাগরিক আন্নাকে বিয়ে করেন পবন। তাদের দুই সন্তান—পোলেনা অঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ।
১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় পবন কল্যাণের। তিনি অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি।
২০০৮ সালে ভাই চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির যুব শাখা যুবরাজ্যমের সভাপতি হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন পবন। পরে ২০১৪ সালের মার্চে প্রতিষ্ঠা করেন জনসেনা পার্টি। ২০২৪ সালের অন্ধ্র প্রদেশের বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপি ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) সঙ্গে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নির্বাচনে জোটের জয়ের পর ১৪ জুন অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ। সূত্র: এনডিটিভি
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে