ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছরে দেশটির ৪ লাখের বেশি সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা পাওয়া গেছে।
বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন ‘সাইলেন্ট ক্রো’ এসব তথ্য সংগ্রহ করেছে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদসহ তথ্যভান্ডারটি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ কয়েকটি গণমাধ্যমের কাছে হস্তান্তর করা হয়।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে সরাসরি যুদ্ধের কারণে মৃত্যুর তথ্য উল্লেখ রয়েছে। সরকারি মৃত্যুর কারণসংক্রান্ত কোড অথবা যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণের মাধ্যমে এসব মৃত্যুর বিষয়টি চিহ্নিত করা হয়েছে।
এই হিসাব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যাপক প্রাণহানির চিত্র তুলে ধরেছে। তবে যুদ্ধ বন্ধের কোনো আভাস এখনো নেই। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নতুন করে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত ১ নভেম্বর দুই হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলার কথা জানায়। সপ্তাহান্তে তারা এসব তথ্য প্রকাশ করে। রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরির অভিযোগ নাকচ করেছে।
ফাঁস হওয়া তথ্যভান্ডারে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রাণহানির বিস্তারিত চিত্র উঠে এসেছে। এত দিন রুশ সরকার এ ধরনের ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করে রেখেছে। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে সেনা নিহতের কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি মস্কো। দেশটির সামরিক হতাহতের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচিত হয়।
তবে ফাঁস হওয়া পুরো তথ্যভান্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও এতে উল্লেখ করা প্রাণহানির সংখ্যা অন্যান্য আন্তর্জাতিক হিসাবের সঙ্গে অনেকটাই মিলে যায়।
গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা এবং কবরের ছবি বিশ্লেষণ করে ইউক্রেনে নিহত প্রায় ২ লাখ ৮৬ হাজার রুশ সেনার নাম শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে ফাঁস হওয়া তথ্যকে বিশ্বাসযোগ্য ও বিস্তারিত বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, রাশিয়ার সেনা নিহতের সংখ্যা নিয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।
তবে ফাঁস হওয়া হিসাবেও প্রকৃত নিহতের সংখ্যা কম দেখানো হয়ে থাকতে পারে। কারণ, অনেক সেনা এখনো নিখোঁজ রয়েছেন। আবার অনেকের পরিচয় শনাক্ত করাও সম্ভব হয়নি।
ক্লুগে জানান, কোনো সেনা নিহত হওয়ার পর সরকারি নথিতে সেই তথ্য অন্তর্ভুক্ত করতে বেশ সময় লাগে। সাধারণত এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ছয় মাস প্রয়োজন হয়।
তাঁর ধারণা, বর্তমানে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা ৪ লাখের তুলনায় ৫ লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনাই বেশি।
ফাঁস হওয়া নথিতে যুদ্ধের ক্ষয়ক্ষতির আঞ্চলিক বৈষম্যের বিষয়টিও উঠে এসেছে। এতে দেখা যায়, রাশিয়ার সব অঞ্চলে সমানভাবে প্রাণহানি ঘটেনি। দেশটির দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে তুলনামূলক বেশি সেনা নিহত হয়েছেন। অর্থাৎ যুদ্ধের সবচেয়ে বড় মানবিক মূল্য দিতে হচ্ছে রাশিয়ার পিছিয়ে থাকা অঞ্চলের বাসিন্দাদের।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে