​ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল ও চিরকুট উদ্ধার

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০২:৪৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০২:৪৬:৩১ অপরাহ্ন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা’। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ককটেল উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :