গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। বিভিন্ন দিক থেকে আসা মিছিলগুলো বাসস্ট্যান্ড এলাকায় মিলিত হয়। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক আটকে দেওয়া হয় এবং মাইকে নানা স্লোগান দেওয়া হয়।
পরে ছাত্রলীগের একটি মিছিল টুঙ্গিপাড়া সরকারি কলেজ, জিটি সরকারি উচ্চ বিদ্যালয়, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় যায়। অভিযোগ উঠেছে, মিছিলকারীরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেন।
এদিকে জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পুলিশের কয়েকটি গাড়ি অবস্থান নেয়। পুলিশের গাড়ি দেখতে পেয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ছাত্রলীগের বিক্ষুব্ধকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।’
অবরোধের ফলে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন। পাটগাতি বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় বাঁশ বেঁধে যান চলাচলে বাধা দেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ সড়কে অবস্থান নেন। তাঁদের স্লোগানে পাটগাতি বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী বাজার এলাকা মুখর হয়ে ওঠে।
সকাল থেকে চলা অবরোধের কারণে টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনচালকদের দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় পুলিশের গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ, আহত ব্যক্তির সংখ্যা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে