মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ইঙ্গিত দেওয়ার পর তেলের দামে এ পতন।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমেছে। এতে ব্যারেলপ্রতি তেলের দাম ৯১ ডলার ৮৮ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৬ ডলার ৭ সেন্টে।
রয়টার্স জানিয়েছে, এর আগে দিনের লেনদেনে উভয় ধরনের তেলের দাম ১ শতাংশ পর্যন্ত কমেছিল। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমেছিল। ওই দিন তেলের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
সোমবার (৯ নভেম্বর) ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতার অনুরোধের পর এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তাদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রীও রয়েছেন, যিনি হোয়াইট হাউসে আলোচনার সময় ট্রাম্পকে এ বিষয়ে অনুরোধ করেন।
তবে সামরিক হামলা আপাতত স্থগিত রাখলেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তেলের বাজার। হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা ঘটলেও তা নতুন করে বাজারে বড় ধরনের ঝুঁকির প্রভাব তৈরি করার মতো পর্যায়ে পৌঁছায়নি।
এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, অক্টোবরে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন বেড়েছে। বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। তবে তেল রপ্তানিতে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
গত ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ১১৮ ডলারে উঠেছিল। সেখান থেকে এখন পর্যন্ত প্রায় ২২ শতাংশ কমেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বাড়ার আশঙ্কা কমে আসায় বাজারে এই দরপতন হয়েছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো রয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন