একসময় পোলট্রি খামার করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছিলেন নাটোরের অনেক উদ্যোক্তা। লাভের আশায় কেউ ঋণ নিয়েছেন, কেউ আবার নিজের সঞ্চয় ভেঙে মুরগির খামার গড়ে তুলেছেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টে গেছে। মুরগির খাবার, বাচ্চা ও ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিল ও শ্রমিকের মজুরির বাড়তি খরচ। উল্টো বাজারে কমেছে মুরগির বিক্রয়মূল্য। উৎপাদন খরচের সঙ্গে বিক্রির দামের সামঞ্জস্য না থাকায় লোকসানের শঙ্কায় দিন কাটছে খামারিদের। অনেকের কাছে এখন খামার চালু রাখাই বড় চ্যালেঞ্জ।
নাটোর সদর উপজেলার বিভিন্ন খামার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। উপজেলার বড়হরিশপুর এলাকার ব্রয়লারের খামারিরা বাড়তি উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ডিম উৎপাদনকারী খামারিরাও খরচের তুলনায় কম দামে ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে বিনিয়োগ করা পুঁজি ফেরত পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংকটের প্রভাব পড়ছে খামারের শ্রমিকদের জীবন-জীবিকায়ও।
বড়হরিশপুর এলাকার সরকার পোলট্রি ফার্ম ও ধলাট গ্রামের শাহজালাল পোলট্রি ফার্মের হিসাবেও ব্যয় বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সরকার পোলট্রি ফার্মে প্রায় এক হাজার এবং শাহজালাল পোলট্রি ফার্মে দুই থেকে তিন হাজার ব্রয়লার মুরগি পালন করা হয়।
খামারি সুজন সরকার জানান, অক্টোবরে প্রতি বস্তা পোলট্রি ফিডের দাম ছিল ৩ হাজার ২৫০ টাকা। নভেম্বরে তা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৫০ টাকা। সরকার পোলট্রি ফার্মে প্রতি মাসে প্রায় ৭০ বস্তা এবং শাহজালাল পোলট্রি ফার্মে ৭০ থেকে ৭৫ বস্তা খাবার লাগে। ফলে শুধু ফিডের দাম বাড়ায় দুই খামারের মাসিক ব্যয় বেড়েছে প্রায় ২৮ থেকে ২৯ হাজার টাকা।
শুধু খাবার নয়, মুরগির বাচ্চা কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে। অক্টোবরে প্রতিটি বাচ্চার দাম ছিল ৩২ টাকা, নভেম্বরে তা বেড়ে হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা। অর্থাৎ প্রতিটি বাচ্চায় খরচ বেড়েছে ১৩ থেকে ১৬ টাকা। পাশাপাশি পোলট্রির খাবার স্যালাইনের দাম কেজিপ্রতি ১৭০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়েছে। ওষুধ ও পরিচর্যার অন্যান্য উপকরণের দামও খামারিদের ব্যয় বাড়াচ্ছে।
বিদ্যুৎ বিলেও বাড়তি চাপ পড়েছে। সরকার পোলট্রি ফার্মে আগস্টে বিদ্যুৎ বিল ছিল ৩ হাজার টাকা, সেপ্টেম্বরে তা বেড়ে হয় ৪ হাজার টাকা। শাহজালাল পোলট্রি ফার্মে আগে বিদ্যুৎ বিল আসত প্রায় ৩ হাজার ৫০০ টাকা, অক্টোবরে তা হয়েছে ৪ হাজার টাকা।
উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না খামারিরা। তাদের তথ্য অনুযায়ী, আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকায় বিক্রি হলেও এখন তা ১২৫ টাকায় নেমেছে। ফলে বাড়তি খরচের চাপে লাভের বদলে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
বড়হরিশপুর ইউনিয়নের রামপুর গ্রামের খামারি রঞ্জিত বলেন, আগে সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ১৯ থেকে ২০ হাজার টাকা লাভ হতো। কিন্তু ফিড, ওষুধ ও অন্যান্য উপকরণের দাম যেভাবে বাড়ছে, তাতে আগের মতো লাভ করা কঠিন হয়ে পড়েছে।
সিংড়া থানার বিলদহর এলাকার মো. সাইদুর রহমান বলেন, আমি আমার বাড়িতে অল্প জায়গায় কিছু পোল্ট্রি পালন করি। কিন্তু বর্তমানে যেভাবে খাবার, ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে সম্ভবত আর মুরগি পালন সম্ভব না।
বড় হরিশপুর এলাকার ধলাট গ্রামের আলহাজ বলেন, আমি প্রথমে বাড়িতে ১০০ মুরগি নিয়ে লালন পালন শুরু করি তখন খাওয়ার এর যে দাম আর বর্তমান খাওয়ার মূল্য আকাশ তফাত পার্থক্য। আমি সম্ভবত বেশি দিন চালাতে পারবো না।
সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের আব্দুল রশিদ বলেন, মুরগি থেকে উৎপাদিত যে সকল ডিমগুলো আগে পেতাম, সেগুলো বাজারে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারতাম। এখন বর্তমানে যে দাম পাচ্ছি তা দিয়ে মুরগির খাবার-ওষুধপত্র কোনো কিছু সম্ভব না।
খামারিদের দাবি, উৎপাদন উপকরণের দাম বাড়লেও বাজারে মুরগির ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না। এভাবে চলতে থাকলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। ইতিমধ্যে পুঁজি হারিয়ে অনেকেই এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।
তবে নাটোর মাদরাসা মোড়ে পোল্ট্রি ফিড বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, আমরা কোম্পানি নির্ধারিত মূল্যেই গ্রাহক পর্যায়ে ফিড বিক্রি করছি। নির্ধারিত মূল্যের চাইতে বেশি বিক্রির সুযোগ নেই। তবে যারা বাকিতে ফিড নেয়, নির্ধারিত মূল্যের চাইতে একটু বেশি দাম পড়ে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, কোম্পানি নির্ধারিত মূল্যের চাইতে যদি কেউ বিক্রি করে, আমাদের কাছে অভিযোগ করলে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব।
নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন বলেন, অনেক খামারি বিভিন্ন ওষুধ কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবসা করেন। অনেক ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থাপনার কারণে তারা লোকসানের মুখে পড়েন। আবার অনেক খামারির প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি জ্ঞানের অভাব রয়েছে। এ কারণেও খামার পরিচালনায় তারা নানা সমস্যার মুখে পড়েন।
তিনি আরও বলেন, ১৫ থেকে ২০ বছর ধরে সফলভাবে খামার চালাচ্ছেন, এমন উদ্যোক্তাও রয়েছেন। একটি খামার গড়ে তুলতে ও দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং ধৈর্যের সঙ্গে খামার পরিচালনা করতে হবে। সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ নিয়ে খামার চালালে পোলট্রি শিল্পে টিকে থাকা সম্ভব।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন