দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করতে দ্বিতীয়বারের মতো বসছে মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবারের এই বৈঠকে আরও দুইজন সদস্য মজুরি বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। সেই সঙ্গে বৈঠকে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরির পরিমাণ কত হওয়া উচিৎ— এ বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পৃথক লিখিত প্রস্তাব দেবে।
রোববার (৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে দ্বিতীয় বৈঠকের বিষয়টি জানানো হয়েছে। যেখানে সভার আলোচ্যসূচিতে রয়েছে— গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক আলাদাভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিলকরণ এবং গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন সম্পর্কিত আলোচনা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন