রাজধানীর ভাটারা এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজারের ১০০ ফিট সড়কে ভাটারা থানার কিছুটা সামনে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভাটারা এলাকায় দাঁড়িয়ে থাকা স্কুলটির বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে শনিবার (০৭ নভেম্বর) রাতেও রাজধানীর দুটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে।
এ সময় চালক ও হেলপার দ্রুত বাসের আসনগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
এ ছাড়া শনিবার দিবাগত রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্ক করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই দিন রাজধানীর বনানী ও মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে এসব ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে