দিলেন আবেগঘন বার্তা

​ক্যানসারে আক্রান্ত নারী ফুটবলার দলের কোচ বাটলার

আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৪:১৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৪:১৯:৩৯ অপরাহ্ন
গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

ইংল্যান্ড থেকে মুঠোফোনে দেশের একটি সংবাদমাধ্যমকে বাটলার বলেন, ‘আমি সত্যি ভালো নেই। শরীরটা খুব খারাপ। আমার জন্য দোয়া করবেন।’

বাটলারের অসুস্থতা নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘পিটার ক্যানসারে আক্রান্ত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের চাওয়া। আসলে তার শারীরিক অবস্থার কারণে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কি না, সে বিষয়ে এখনো তার কাছ থেকে কোনো নিশ্চয়তা পাইনি। আমরা অপেক্ষা করছি, দেখা যাক, তিনি কী বলেন।’

আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এ দুই ম্যাচ সামনে রেখে ফরাসি কোচ উয়েফার লাইসেন্সধারী এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা শুরু করেছে বাফুফে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :