চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন।
শনিবার (০৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়া বটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, তিশা পরিবহনের বাসটি কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। কুমিল্লার বুড়িচং উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষাসফরের জন্য যাত্রা শুরু করে বাসটি। পথে সাতকানিয়া এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নির্ধারিত লেন অতিক্রম করে মহাসড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতাল ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) ও সোহানা আফরোজ (৪৫) নামে দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে