জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০১:১২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০১:১২:৩০ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এই শোভাযাত্রা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই শোভাযাত্রা নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :