দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া পরীক্ষায় ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন করে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ২১৯ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৫৯ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এ বিভাগে নতুন করে ৫২৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২৪৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন দুজন।
অন্যদিকে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত লক্ষ্যমাত্রার বিপরীতে ২ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৮৩৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে মোট টিকাদানের হার দাঁড়িয়েছে ১২০ দশমিক ২ শতাংশ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে