​খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৩:১২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৩:৪৪:১৪ অপরাহ্ন
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে মাজারে যান।সেখানে জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমান।

পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :