​জামায়াতের জেলা-মহানগর আমিরের নাম ঘোষণা

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১২:২৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১২:২৭:২২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম প্রকাশ করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরের আমির হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণের আমির নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম বুলবুল। এ ছাড়া রংপুর মহানগরীতে এ টি এম আজম খান, বগুড়া মহানগরীতে আবদুল মালেক, রাজশাহী মহানগরীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনা মহানগরীতে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল মহানগরীতে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেট মহানগরীতে মো. ফখরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরীতে মোহাম্মদ নজরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগরীতে মুহাম্মদ আবদুল জব্বার আমির নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুর মহানগরীতে মাওলানা এ টি এম আজম খান এবং রংপুর জেলায় মাওলানা এনামুল হক আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার, গাইবান্ধায় মো. আব্দুল করিম সরকার এমপি, জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়া মহানগরীতে আবদুল মালেক, বগুড়া জেলায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহী মহানগরীতে ডা. মো. জাহাঙ্গীর, রাজশাহী জেলায় অধ্যাপক আবদুল খালেক এবং নাটোরে ড. মীর নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলি মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো. গোলাম রছুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমাদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনা মহানগরীতে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং খুলনা জেলায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম, বরগুনায় মাওলানা মো. মহিববুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশাল মহানগরীতে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলায় ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুরে আ. রব আমির নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহে মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহ মহানগরীতে আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলায় মো. আবদুল করিম, নেত্রকোনায় ছাদেক আহমাদ হারিছ, কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগর উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগর দক্ষিণে নূরুল ইসলাম বুলবুল এমপি দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, গাজীপুর মহানগরীতে খায়রুল হাসান, গাজীপুর জেলায় মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকা জেলায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীতে মুহাম্মদ আবদুল জব্বার, নারায়ণগঞ্জ জেলায় মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান এবং শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেট মহানগরীতে মো. ফখরুল ইসলাম, সিলেট জেলায় মাওলানা হাবীবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, হবিগঞ্জে মাওলানা কাজী মোখলিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন এবং কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান আমির নির্বাচিত হয়েছেন। এ ছাড়া চাঁদপুরে মাওলানা বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইছহাক খন্দকার, লক্ষ্মীপুরে এ. আর. হাফিজুল্লাহ, চট্টগ্রাম মহানগরীতে মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস. এম. আবদুছ ছালাম আজাদ আমির নির্বাচিত হয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :