গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা গাড়ির ভেতরে তাকে অপেক্ষা করতে দেখা যায়।
এসময় তার গাড়ির দুই পাশে কালো পোশাকে অবস্থান করছিলেন প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী।গাড়ির আশপাশে আসা আইনজীবী, গণমাধ্যমকর্মী ও বিচারপ্রার্থীদের সরিয়ে দিচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা। পরীমনির আদালতে আসার খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের জটলাও তৈরি হয়। বেলা ১১টা ১৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন পরীমনি। তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরাও গাড়ির দুই পাশে অবস্থান করছিলেন।
আদালত সূত্র জানিয়েছে, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পুনরায় জামিনের আবেদন করবেন পরীমনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে