জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ যাতায়াত সহজ করতে কার্যকর অভিবাসন নীতি প্রণয়ন ও সীমান্ত ব্যবস্থাপনা জোরদারে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (০৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় কৌশলগত কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে, সমন্বয় জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
সভায় তিনি জানান, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় সরকারের বিভিন্ন সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের নিয়ে কৌশলগত আলোচনা সভার আয়োজন করে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম।
আলোচনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে