৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে সাড়ে ১৩ মিটার গভীরতার 'এমভি এমবিএস তাইসি' নামের একটি মাদার ভ্যাসেল।
গত সোমবার রাতে সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটি পায়রা বন্দর চ্যানেলের বহির্নোঙরে (৫০ কিলোমিটার গভীর সাগরে) এসে পৌছায়। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের এ জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে। এসব কয়লা পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানী হিসেবে ব্যবহৃত হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ নির্ভরযোগ্যসূত্র এখবর নিশ্চিত করেন।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস.এম শরিফুর রহমান বলেন, গতকাল রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের আউটারে এসে নোঙর করে। আজ থেকেই লাইটার জাহাজের মাধ্যমে পন্য খালাস কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পন্য খালাস করে জাহাজটি টার্মিনালে এসে বাকি পন্য খালাস করবে বলে বন্দরসূত্র নিশ্চিত করেন করেছে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং বন্দর দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে বলে বন্দরের উপপরিচালক ( ট্রাফিক) আজিজুর রহমান নিশ্চিত করেন ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন