​সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান নাহিদের

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৬:০৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৬:১৪:৫৫ অপরাহ্ন
সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে বিরোধী দলীয় চিপ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা, গণবিরোধী নীতির বিরুদ্ধে আমরা কর্মসূচি পালন করছি। আমরা জনগণকে আহ্বান করবো আপনারা রাজপথে নামুন। কারণ রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে। এছাড়া সরকারকে শায়েস্তা করতে আর কোনো উপায় নেই।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা যে পারফরমেন্স সেইটার ওপরে আস্থা নেই, তাই ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে এবং সরকার আর আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এইটা এনসিপি রাজপথে থেকে প্রতিহত করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজকে এই আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে। কোন একটা ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার হওয়া যায় না। যদি এই আন্দোলনে ফ্যাসিস্টারা ঢুকে থাকে এবং নৈরাজ্য করে তাহলে এর দায় সরকারকে নিতে হবে। সারাদেশে ফ্যাসিস্টের নেতাকর্মীদের পেলে পুষে রাখছে বিএনপিই। আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহবায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ন সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :