রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় ৩৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০/এ এলাকার ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩৬ মিনিটের চেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে প্রয়োজন না হওয়ায় ইউনিট দুটিকে ফিরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে