পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৫ বৃত্তি

আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৩৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:৩৪:৫৭ অপরাহ্ন
পাকিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ২৫টি আসনে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (পিটিএপি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ সুযোগ দিচ্ছে পাকিস্তান সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রবিবার (১ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে পাঁচটি আসন রয়েছে।

আবেদনের যোগ্যতা হিসেবে এইচএসসি, এফএসসি অথবা এ লেভেলে রসায়ন ও জীববিজ্ঞানসহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি এসএটি-টিু (SAT-II) পরীক্ষায় প্রতিটি বিষয়ে কমপক্ষে ৫৫০ নম্বর, অথবা ফরেন এমসিএটি, ইউসিএটি কিংবা এমডিসিএটি পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। 

আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণ করা আবেদনপত্রের চার সেট কপি আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাকিস্তান হাইকমিশন, ঢাকায় জমা দিতে হবে।

আবেদন ফরম ও বিস্তারিত তথ্য পাকিস্তানের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :