দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা। সোমবার (২ নভেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
ঘোষিত দর অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ১০২ টাকা বাড়িয়ে ৯৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩৩ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৪৬ টাকা। ১৫ কেজির সিলিন্ডারের দাম ২৭৯ টাকা বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা এবং ১৬ কেজির দাম ৩৩৮ টাকা বাড়িয়ে ২ হাজার ৭৮৭ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ কেজির সিলিন্ডারের দাম ৩৩৫ টাকা বেড়ে ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির দাম ৩৭৩ টাকা বেড়ে ৩ হাজার ৪৩৪ টাকা এবং ২২ কেজির দাম ৪১০ টাকা বেড়ে ৩ হাজার ৭৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২৫ কেজির সিলিন্ডারের দাম ৪৬৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির দাম ৫৫৮ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির দাম ৬১৪ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির দাম ৬৫২ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৮৩৮ টাকা বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা, ডিস্ট্রিবিউটর চার্জ প্রতি কেজি ৭ টাকা ৮ পয়সা এবং রিটেইলার চার্জ প্রতি কেজি ৫ টাকা ৮৩ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসের মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ প্রতি লিটার ৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সে সময় সিলিন্ডারটির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। বাজারে এলপিজির সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যেই এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে