পটিয়ায় ছয় পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী নুর হোসেন।
রবিবার (১ নভেম্বর) সকালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন তিনি। পরে আদালতের বিচারক তাররাহুম আহমেদ আবেদনটি মঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন—দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবেদুজ্জমান আমিরী, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি বিকাশ চৌধুরী, দৈনিক আমার দেশের প্রতিনিধি রবিউল হোসেন, দেশ টিভির প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি আ.ন.ম. সেলিম এবং চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি গোলাম কাদের।
জানা যায়, গত ১১ জুন সাংবাদিক নুর হোসেন বাদী হয়ে ১৭/২৬ নম্বর মামলাটি দায়ের করেন। পরবর্তীতে কয়েকজনের প্ররোচনায় মামলাটি দায়ের করা হয়েছিল যা উচিৎ হয়নি বলে উপলব্ধি করেন তিনি। সাংবাদিকদের মধ্যে বিভেদ ও ঐক্যে ফাটল ধরানোর আশঙ্কা থেকে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রবিবার আদালতের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের মধ্য দিয়ে ছয় সাংবাদিকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অবসান ঘটল। মামলার বাদী নুর হোসেন সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখার স্বার্থে দুস্কৃতকারী সাংবাদিককে বয়কট করার আহবান জানান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন