​২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৪:১৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৪:১৫:৫৮ অপরাহ্ন
মাত্র ২৬০ টাকার লটারির টিকিট কিনে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের টয়োটা ফরচুনার গাড়ি জিতেছে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের ছয় বছর বয়সি শিশু মেদাংশ রাইকওয়ার।

বুধবার (২৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শিশুটির দাদি একটি গারবা অনুষ্ঠানে গিয়ে লটারির টিকিটটি কিনেছিলেন।

মেদাংশ রাইকওয়ার শীলামপুরার বাসিন্দা। আভাপুরির শ্রী সরকার ধামে আয়োজিত ওই লটারিতে প্রথম পুরস্কার হিসেবে গাড়িটি জিতেছে সে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে গারবা অনুষ্ঠানে গিয়ে মেদাংশের দাদি কিরণ রাইকওয়ার ২৬০ টাকায় একটি লটারির টিকিট কিনেছিলেন। সেই টিকিটে তিনি নিজের নাতির নাম লিখেছিলেন। তবে সামান্য দামের ওই টিকিট থেকে এত বড় পুরস্কার পাওয়া যাবে, তা তখন কল্পনাও করেননি তিনি।

২০২৬ সালে লটারির ফল ঘোষণা করা হলে প্রথম পুরস্কারের জন্য মেদাংশের নাম ওঠে। এ খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

বিষয়টি ছড়িয়ে পড়ার পর এলাকায়ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। ঢাকঢোল বাজিয়ে শিশুটিকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। গাড়িটি পাওয়ার পর পরিবারের সদস্যরা পূজা করেন এবং আশীর্বাদ কামনায় প্রার্থনা করেন।

নিজেদের একটি গাড়ি কেনার স্বপ্ন দেখছিল পরিবারটি। লটারিতে গাড়ি জেতার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হওয়ায় ঘটনাটি তাদের কাছে স্মরণীয় হয়ে উঠেছে।

অবিশ্বাস্য এই জয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ২৬০ টাকার কুপন কিনে এত দামি গাড়ি পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পাশাপাশি মেদাংশকে অভিনন্দন জানিয়েছেন বহু মানুষ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :