টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে মহেড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েছেন যাত্রীরা। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চিলাহাটির উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস। মির্জাপুর স্টেশন পার হওয়ার পর প্রায় পাঁচ কিলোমিটার এগিয়ে মহেড়া স্টেশনের প্রায় দুই কিলোমিটার পূর্বে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এ সময় বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) রাসেল বিষয়টি চালককে জানালে তিনি মহেড়া স্টেশনের কাছে ট্রেনটি থামান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রকিবুল হাসান গণমাধ্যমকে জানান, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাইনচ্যুত বগিগুলো রেখে ট্রেনের বাকি অংশ নিয়ে যাত্রা অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্ব স্টেশনে দুটি ট্রেন আটকে রয়েছে। উদ্ধারকাজ চালানো এবং রেল চলাচল স্বাভাবিক করার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে