সপ্তম দিনে গড়াল সাজেক সড়কের অবরোধ

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০২:৪৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০২:৪৯:১২ অপরাহ্ন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের অবরোধ সপ্তম দিনে গড়িয়েছে। অবরোধের পঞ্চম দিনের মাথায় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হলেও এক দফা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্যের কারণে এখনো সুরাহা হয়নি অবরোধ কর্মসূচির। এতে সাতদিন ধরে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সাজেক সড়কে কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি ফেলে আগুন দেয় অবরোধকারীরা। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, সাজেকের পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। সহসাই এর সমাধান হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :