মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০১:৩০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০১:৩৬:০৫ অপরাহ্ন
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিতে রয়েছেন দলটির দুই সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

এ বিষয়ে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :