​কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৪:৪৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৪:৪৬:৩৯ অপরাহ্ন
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় একজন নিহত হয়েছেন।

দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পান তারা। এরপর প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়। আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় পরে আরো দুটি ইউনিট যোগ দেয়।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা। নিহত ব্যক্তির নামও এখন পর্যন্ত জানা যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :