​মাদ্রাসায় অশালীন ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৪:০৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৫:২২:০৪ অপরাহ্ন
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন তিনি।

সম্মেলন শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ইমাম সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইমামদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলতে ইমামদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :