মেডিক্যাল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০২:৪৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৫:২৩ অপরাহ্ন
কেন্দ্রীয় কারাগার থেকে মেডিক্যাল টেস্টের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরে প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে পুলিশি পাহারায় তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার জানান, সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :