নিক্কেই এশিয়ার প্রতিবেদন

বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০১:১০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০১:১০:৫৮ অপরাহ্ন
জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬৩৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ব্যবস্থা করতে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদপত্র নিক্কেই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এই বৈঠকের পর প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে বিনিয়োগের এই ব্যবস্থার উল্লেখ থাকবে।

নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, এই বিনিয়োগ মূলত অটোমোবাইল ও অন্যান্য উৎপাদন শিল্পে এবং জ্বালানি অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, জাপানি ট্রেডিং কোম্পানি সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিভিন্ন কোম্পানির প্রবেশও এই বিনিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে।

এই প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনাটি বাংলাদেশের জন্য জাপানি পুঁজি আকর্ষণ, শিল্প উৎপাদন সম্প্রসারণ, উৎপাদন খাতের বৈচিত্র্য আনা এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার নতুন সুযোগ তৈরি করতে পারে।

জাপান দীর্ঘকাল ধরেই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে দেশ দুটির মধ্যে সহযোগিতা বিদ্যমান রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :