সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরোপিত বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বহির্গামী মোট ১৩৫টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে ৬২টি সরাসরি ফ্লাইট এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। এতে প্রায় ২০ হাজার ৬৭২ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
বেবিচকের সবশেষ তথ্যমতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, সৌদিয়ার ১৯টি, ইউএস-বাংলার ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি, ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে বেবিচক কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে