​হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৫:০৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:০৯:১০ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে ৩৬ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং আরও ৯৯৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত দৈনিক বুলেটিন ও সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৯ জন এবং রংপুরে ১০ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। এছাড়া উপসর্গ দেখা দেওয়া শিশুদের মধ্যে ঢাকায় ৩৮৬, চট্টগ্রামে ১৯৩, সিলেটে ১২৫, বরিশালে ৯৪, খুলনায় ৮১, ময়মনসিংহে ৬৫, রাজশাহীতে ২১ এবং রংপুর বিভাগে ৩০ জন রয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন শিশু, যার মধ্যে ১০৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য দপ্তর। তবে উপসর্গ নিয়ে এ পর্যন্ত অন্তত এক হাজার ১০৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলে দেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৭ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের মার্চ মাস থেকে এখন পর্যন্ত মোট দুই লাখ ১৭ হাজার ৭৬০ জন শিশুর শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এর মধ্যে এ পর্যন্ত হামের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৩ হাজার ৬০৮ জন শিশু। সুচিকিৎসা শেষে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :