বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে