​বল আনতে গিয়ে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:৪৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:৪৬:৩০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বল আনতে গিয়ে পুকুরে ডুবে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ফুটবল খেলছিল দুই ভাই। এ সময় বলটি পুকুরে পড়ে গেলে তা আনতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী দুই শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :