মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টায় মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত মো. শাকের হোসেন সদর উপজেলার পার্নান্দুয়ালি গ্রামের মো. কুতুবউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকের মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ভোরে দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে সেখানে যায়। এসময় একজন ভেতরে যায়, বাইরে মোটরসাইকেলে অপেক্ষা করতে থাকে অপরজন। বাইরে অপেক্ষারত ব্যক্তি মোটরসাইকেলে উচ্চ শব্দে হর্ন বাজানো শুরু করে। এমতাবস্থায় তাকে অপরজন গুলি করে পালিয়ে যায়। প্রাথমিক অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত সবাই ধারণা করেছিলেন শাকের স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তবে চিকিৎসক তার মাথায় সরু ছিদ্র শনাক্ত করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান বলেন, সকালে একজন রোগীকে হাসপাতালে আনলে প্রাথমিকভাবে ধারণা করি স্ট্রোক করেছেন। কিন্তু পর্যবেক্ষণ করে মাথার পেছনে সরু ছিদ্র দেখতে পাই। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হলে স্পটে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি নিয়ে আমাদের এক্সপার্টরা কাজ শুরু করেছে। এই মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে সেটা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারবো।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে