​শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:০৪:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:০৪:০০ অপরাহ্ন
বাংলাদেশ সচিবালয় রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন স্থানে ২০২৯ সালে সচিবালয়ের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠকে নতুন সচিবালয়ের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নীতিগত সিদ্ধান্তের পরদিনই সচিবালয় স্থানান্তরের প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আবদুল গনি রোডের বর্তমান অবস্থান থেকে সচিবালয়ের কার্যক্রম শেরেবাংলা নগরের নতুন স্থানে স্থানান্তরিত হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালে সেখানে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :