বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ বিপুল পণ্য জব্দ

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৩:৫০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৩:৫০:০৯ অপরাহ্ন
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস হাউস, ঢাকা। ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার স্বর্ণ ও স্বর্ণালংকারসহ বিপুল অবৈধ ও বাণিজ্যিক পণ্য জব্দ করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ টাকার বেশি শুল্ক-কর আদায় করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, আমদানি নিষিদ্ধ ২৮৬ কেজি ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মুঠোফোন এবং ৩১৫ কেজি ওষুধ জব্দ করা হয়েছে। এসব পণ্যের পাশাপাশি বাণিজ্যিক বিভিন্ন পণ্যও জব্দ করা হয়।

এ ছাড়া যাত্রীদের ব্যাগেজ সুবিধার আওতার বাইরে থাকা বাণিজ্যিক পণ্যের বিপরীতে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করেছে কাস্টমস হাউস, ঢাকা।

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার রক্ষা এবং শুল্ক-কর ফাঁকি রোধে বিমানবন্দরে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :