কক্সবাজারে মেরিনড্রাইভের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, শনিবার সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে আজ শনিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য এ তথ্য জানিয়ে বলেন, মৃত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন