পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদের গেট সংলগ্ন সড়ক থেকে মাদকের ৪ মামলার আসামি মো. হাসানকে (৪৭) আবারও ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। একারণে আজ শনিবার সকাল সাড়ে নয়টায় হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসান কে এ দন্ড দেয়া হয়।
ইয়াসীন সাদেক জানান, ইতোপূর্বে ৪ মাদক মামলার আসামী মো হাসান (৪৭) ১০০গ্রাম গাজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী এর চৌকস টিম এর সহযোগিতায় আজ উপজেলা পরিষদের গেইটের কাছেই আটক হন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি নীলগঞ্জের রশিদ নামের এক দোকানদারের কাছ থেকে এই গাজা ক্রয় করেন বলে জানান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন