কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করার পর বিএসএফের হাতে আটক হওয়া দুই পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল রহিত দেওয়ান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে ওই দুই পুলিশ সদস্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় চোরাকারবারিরা তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।
দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর বিজিবির মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
শান্তিপূর্ণ এই হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে