নাটোরের গুরুদাসপুরে হেলমেট পরা দুই দুর্বৃত্তের গুলির পর ধাওয়া করে কুপিয়ে জখম করা হয়েছে শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব। তিনি পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নওশিন জাহান জানান, আহত যুবকের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে পাঠানো হয়েছে।
আহত শাকিলের ভাষ্য অনুযায়ী, রাত ৯টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নুর একাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে দুর্বৃত্তরা তার পিছু ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী সুমন রহমান জানান, বাজারপাড়ার শহীদা জলিল স্কুলের কাছে পরপর দুটি গুলির শব্দ শুনে এগিয়ে যান। এ সময় শাকিলকে দৌড়াতে এবং দুই ব্যক্তিকে মোটরসাইকেলে তার পিছু নিতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানান এবং নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।
এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে